জগন্নাথপুরে রাতে মাদকের বিরুদ্ধে এসিল্যান্ডের এ্যাকশন, দুজনের কারাদণ্ড
Led Bottom Ad

জগন্নাথপুরে রাতে মাদকের বিরুদ্ধে এসিল্যান্ডের এ্যাকশন, দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৫/১১/২০২৫ ১৮:৩২:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে মাদকের প্রভাব। শহর ও আশপাশের এলাকায় ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সহজলভ্য হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের কয়েকটি স্পট এখন মাদক ব্যবসায়ীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছে। এছাড়া মাদকের কারণে কিশোর গ্যাং-এর তৎপরতাও বেড়েছে বলে জানা যায়। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কিশোররা প্রায়ই পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। গত কয়েক মাসে সংঘটিত বেশ কিছু অপরাধের পেছনে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এই পরিস্থিতিতে সোমবার দিবাগত রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন এবং ওসি (তদন্ত) হাফিজুর রহমানের নেতৃত্বে রাত ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার এবং উপজেলা পরিষদ এলাকাজুড়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় গাঁজা সেবনের সরঞ্জাম এবং গাঁজাসহ আটক এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়; জরিমানা অনাদায়ে আরও ৭ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান প্রসঙ্গে এসিল্যান্ড মো. মহসীন উদ্দীন বলেন, “মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “গতকাল আমরা যেসব জায়গায় গিয়েছি তা ছাড়াও উপজেলায় যেখানে মাদক বিক্রি বা সেবন হচ্ছে— এমন কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে সেখানে অভিযান পরিচালনা করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad