নির্বাচনের আগে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে: সাবেক এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল
Led Bottom Ad

নির্বাচনের আগে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে: সাবেক এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সল

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

২৫/১১/২০২৫ ১৯:০৭:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব অপচেষ্টা ব্যর্থ করতে নেতাকর্মীসহ সকলকে সতর্ক থাকতে হবে।”

তিনি বলেন, “নির্বাচন বানচাল করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে কোনো শক্তিই নির্বাচনী প্রক্রিয়া থামাতে পারবে না।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চৌমুহনী ইউনিয়ন পরিষদ মাঠে চৌমুহনী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফার লক্ষ্য রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এছাড়া নির্বাহী ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচন কমিশন সংস্কার, মানবাধিকার রক্ষা, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়গুলোও ৩১ দফার মূল প্রতিশ্রুতির মধ্যে রয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্নের প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগেই বিএনপিকে দুর্বল করতে নানা চক্রান্ত শুরু হয়েছে। এসব ব্যর্থ করতে সবাইকে সচেতন থাকতে হবে।”

গত ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দাবি করে তিনি বলেন, “এই নির্বাচনে নিজের ভোট নিজেকে দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রধান দাবি।”

চা-বাগানের শ্রমিক, সংখ্যালঘু সম্প্রদায় ও সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব কমানো, নারীদের স্বাবলম্বী করা, চা শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

চা শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিন—আপনাদের সুখ–দুঃখে পাশে থাকব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। সভায় সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান। চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও চৌমুহনী ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad