নির্বাচিত হলে সরকারি সুবিধা নেবেন না শিশির মনির
Led Bottom Ad

নির্বাচিত হলে সরকারি সুবিধা নেবেন না শিশির মনির

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/১১/২০২৫ ১৯:৩৪:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে তিনি সরকারি কোনো সুবিধা গ্রহণ করবেন না। এতে ভাতা, এলাওয়েন্স বা প্রটোকলসহ সব ধরনের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে না।


সোমবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় শিশির মনির বলেন, “সরকারি যে কোনো সুযোগ-সুবিধা জনগণের কল্যাণে উন্মুক্ত রাখব। নিজের বা পরিবারের জন্য কোনো অংশ ব্যবহার করব না। ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না এবং প্রশাসনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না।”


প্রটোকল বিষয়ে তিনি আরও জানান, নির্বাচিতদের জন্য নির্ধারিত ভিআইপি সুবিধা, প্রাধান্য বা লাউঞ্জের কোনো প্রয়োজন নেই। তার মতে, যারা সত্যিকারের জনগণের জন্য কাজ করেন, তাদের প্রটোকল হলো জনগণ নিজেই।


শিশির মনির সুনামগঞ্জ-২ আসন থেকে প্রার্থী এবং নির্বাচনী এলাকায় সামাজিক ও উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীতে কোনো পদে নেই।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad