বড়লেখায় ওড়না পেঁচিয়ে স্ত্রী হত্যা, ঘাতক স্বামী ২ দিনের রিমান্ডে
Led Bottom Ad

বড়লেখায় ওড়না পেঁচিয়ে স্ত্রী হত্যা, ঘাতক স্বামী ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২২/০৬/২০২৫ ০৮:৩৫:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বড়লেখায় স্ত্রী হত্যাকারী স্বামী সুয়েল আহমদকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার (২২ জুন) মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু আফসার ভুইয়ার ৭ দিন রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 


সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই আবু আফসার ভূইয়া জানান, রিমান্ডের জন্য আসামীকে থানা হেফাজতে রাখা হয়েছে।  


জানা গেছে, দুই বছর পূর্বে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবাসফেরত সুয়েল আহমদ (৩৪) ১০ বছর আগের প্রথম বিয়ে গোপন করে উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের আব্দুল লতিফের মেয়ে নাদিয়াতুল ফেরদৌসকে (২২) বিয়ে করে। মে মাসের প্রথম দিকে সুয়েল আহমদ সুমনের আগের বিয়ের বিষয়টি নাদিয়াতুল ফেরদৌস জানতে পারেন। এব্যাপারে জিজ্ঞাসাবাদ করায় সুয়েল তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। স্বামীর নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে ২৬ মে সন্ধ্যায় তিনি বাবার বাড়ি চলে যান। পরদিন সুয়েল আহমদ সুমন শ্বশুড় বাড়ি গিয়ে মধ্যরাতে অজ্ঞাত সহযোগিদের নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। পরে এলাকাবাসির সহযোগিতায় পুলিশ সুমনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad