জগন্নাথপুরে নলকূপ থেকে উঠছে না পানি, সুপেয় পানির সংকট
Led Bottom Ad

পানির স্তরও নিচে নেমে গেছে,

জগন্নাথপুরে নলকূপ থেকে উঠছে না পানি, সুপেয় পানির সংকট

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

২৬/১১/২০২৫ ১৫:৪২:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করা মানুষের মধ্যে পানির সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তরও নীচে নেমে যাওয়ায় নলকূপ থেকেও উঠছে না পানি। ফলে তীব্র হয়েছে সুপেয় পানির সংকট।


সম্প্রতি উপজেলার পৌর সদর, রানীগঞ্জ ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে অনেক নলকূপে পানি উঠছে না বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে ওভারহেড ট্যাংক এর জন্য বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। বর্তমান সময়ে অগভীর নলকূপ থেকে পানি পাওয়া যায় না। যাদের নলকূপ ৪০০ থেকে ৫০০ ফুট গভীর, তারা নিয়মিত পানি পান। আর যেসব নলকূপ ১০০ থেকে ২০০ ফুট গভীর, এসব থেকে পানি পাওয়া যায় না। ব্যাপকভাবে পানির অপচয়, অপরিকল্পিতভাবে ওভারহেড ট্যাংক নলকূপ স্থাপনসহ বিভিন্ন কারণে পানির সংকট দেখা দিয়েছে।


আজ বুধবার (২৬ নভেম্বর) সরেজমিন উপজেলা সদর, রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, নলকূপ থেকে পানি না পাওয়ার কারণে স্থানীয়রা বেশ ভোগান্তিতে পড়েছেন। পাশের বাড়ি বা দূরবর্তী জায়গা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে।


নলকূপে পানি না পাওয়ার বিষয় উল্লেখ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এর মধ্যে বাড়ী জগন্নাথপুরের গ্রামের সাগর কান্দি দাশ বলেন, আমাদের বাড়ী জগন্নাথপুর এলাকায় একদম পানি পাওয়া যাচ্ছে না। একাধিক ডিপ টিউবওয়েলের কারণে এ অবস্থা। পানির জন্য হাহাকার হচ্ছে।


স্থানীয় সংবাদকর্মী সুজন মিয়া বলেন, এলাকায় একাধিক ডিপ টিউবওয়েল থাকার কারণে চাপ টিউবওয়েলে (অগভীর নলকূপ) পানি উঠছে না। ব্যবহারের পানি ও বিশুদ্ধ খাবার পানির সংকটে দুর্ভোগ বেড়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।


রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের হাজী এখলাছুর রহমান আখলই বলেন, আমাদের এলাকায় প্রায় ১০০ পরিবারের নলকূপে পানি আসে না। আমার দুটি নলকূপ আছে, একটি ১৬০ ফুট আর একটি ১৩০ ফুট গভীর। এখন দুটি নলকূপেই পানি আসে না। অনেক কষ্ট করে পানি সংগ্রহ করতে হয়।


উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শুষ্ক মৌসুম এলেই এ সমস্যা হয়। এ কারণে অগভীর নলকূপগুলো থেকে পানি পাওয়া যায় না।  আসলে বছরের এ সময়টায় পানির গভীরতা কমে যায়, এ জন্য অগভীর অনেক নলকূপে পানির সংকট দেখা যায়। আমাদের আগের যতগুলো নলকূপ হয়েছে সব গুলো হ্যান্ডপাম্প যুক্ত গভীর নরকূপ এখন পানির স্থল নিচে নেমে যাওয়ার কারনে আগের মত পানি উঠতেছে না। যার জন্য সরকার সাবমাসিবর পাম্প দিচ্ছে অল্প পরিমানের যা দিয়ে ব্যাপক পরিমানের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। আগের পাম্প গুলো কনভার্ট করার পরিকল্পনা নিচ্ছি।আশা করি আগামী দিনে এই সমস্যা সমাধান হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad