৩ দফা বাস্তবায়নের দাবিতে মাধবপুরে শিক্ষদের পুর্ন দিবস কর্মবিরতী
Led Bottom Ad

৩ দফা বাস্তবায়নের দাবিতে মাধবপুরে শিক্ষদের পুর্ন দিবস কর্মবিরতী

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৭/১১/২০২৫ ১৬:৩৫:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রিয় ঘোষনা অনুযায়ী হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১৪৯ টি বিদ্যালয়ের শিক্ষকরা পুর্ন দিবস কর্মবিরতী পালন করছে । বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত  শিক্ষকরা কর্মবিরতী পালন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্ম বিরতী পালন করবে বলে ঘোষনা দিয়েছে।


শিক্ষক নেত্রী তন্নি রহমান  জানান, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর  আহ্বানে আজ বৃহস্পতিবার থেকে কর্মবিরতী চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসুচি চলবে।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক  সমিতির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনি জানান, অর্থ সচিব, প্রাগম সচিব সহ উধর্বতন কতৃপক্ষ শিক্ষকদের দাবি গুলো বাস্তবায়নের দাবি পুরনের আশ্বাস দিলে শিক্ষকরা কর্মবিরতী প্রত্যাহার করে। কিন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হওয়াতে শিক্ষকরা আবারও কর্মবিরতী শুরু করেছে।


মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল ইসলাম জানান,  এই মুহুর্তে শিক্ষকরা কর্মবিরতী পালন করায় শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটবে। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। এই সময় শিক্ষকরা কর্ম বিরতী পালন না করে ক্লাস করা উচিত। তাছাড়া সরকার যেহেতু সময় চেয়েছে তাই সময় দেওয়া উচিত।





ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad