ছাতকের বিতর্কিত প্রধান শিক্ষক: দায়বদ্ধতা হারানো এক শিক্ষাজীবন!
Led Bottom Ad

ছাতকের বিতর্কিত প্রধান শিক্ষক: দায়বদ্ধতা হারানো এক শিক্ষাজীবন!

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৭/১১/২০২৫ ২১:০৯:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে একটি স্কুল শিক্ষককে নিয়ে চলছে বড় ধরনের বিতর্ক। পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা দীর্ঘদিন ধরে শিক্ষাজগতের নৈতিকতা ও সততা প্রশ্নবিদ্ধ করছেন। শিক্ষকতার শুরু থেকেই তাঁর পিছু ছাড়েনি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।


যে কোনও বিদ্যালয়ে যোগ দেন, সেখানেই অভিযোগের ঝড় ওঠে। স্কুল কর্তৃপক্ষের তদন্তে নানা অনিয়ম প্রমাণিত হলেও তিনি এখনও পদে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে একাধিক বিদ্যালয় থেকে বদলি হলেও তার বিরুদ্ধে অভিযোগের তালিকা কখনো ফুরায়নি।


তথ্য অনুসারে, আবু হেনা কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষকতা শুরু করেন। ২০০৭ সালে দশম শ্রেণীর পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি অভিযোগের মুখে পড়েন। এরপর বিভিন্ন বিদ্যালয়ে বদলি হলেও অর্থিক অনিয়ম, দায়িত্ব অবহেলা ও নিয়োগ বাণিজ্যসহ অভিযোগের ধারা চলছেই।


গত বছর, স্থানীয় প্রশাসন তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম প্রমাণিত হলে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু তারপরও তিনি ছাতক উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এক শিক্ষক বলেন, “একজন শিক্ষকের এমন বদনাম পুরো শিক্ষাজগতে কলঙ্ক। তিনি যদি শিক্ষক সমিতির নেতা হন, তার প্রভাব ভয়ঙ্কর হবে।”


অভিযোগপ্রাপ্ত আবু হেনার বক্তব্য, “যে অভিযোগগুলো রয়েছে, সেগুলো ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। আমার সাময়িক বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত আছে। এই প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত।”


শিক্ষক সমাজ এবং সচেতন মহলের মতে, এমন দীর্ঘমেয়াদি বিতর্ক একজন শিক্ষকের দায়িত্ব ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। শিক্ষাজগতে একক ব্যক্তির প্রভাব শিক্ষার্থীদের শিক্ষার মান ও সমাজের আস্থা কমিয়ে দিতে পারে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad