মাধববপুরে দ্বিতীয় দিনে শিক্ষকদের পূর্ন দিবস কর্মবিরতি
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মত পূর্ন দিবস কর্মবিরতী পালন করা হয়।
শিক্ষক নেতারা জানান, দশম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্ম বিরতী চলবে সেই সঙ্গে শিক্ষার্থীদের পরীক্ষায়ও শিক্ষকরা দায়িত্ব পালন করবে না বলে ঘোষনা দিয়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে,কর্ম বিরতী পালন করে অনেক শিক্ষক তাদের দুঃখ ও কষ্ট গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন।
কাওসার আহামেদ নামে একজন শিক্ষক তার নিজ ফেইজবুক একাউন্টে পোষ্ট করেন শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে কর্ম বিরতি চলছে। জাতির মেরুদন্ড যারা তৈরি করেন তাদের দাঁবি পুরনে কেন এই টালবাহানা ? অধিকার আদায়ে আজ শিক্ষকরা একজোট। দাবি মানতেই হবে। শিক্ষাই জাতির প্রাণ , শিক্ষকদের মর্যাদা দিনি।
অপরদিকে মাধবপুর উপজেলার ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্লে কার্ডে কর্ম বিরতী লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। সেখানে প্লে কার্ডে লেখা হয় “ যোগ্যতার কোন ঘাটতি নাই, সম্মান নিয়ে বাঁচতে চাই ” অপর একজন শিক্ষিকা প্লে কার্ডে লিখেন “ আমার বোনের মৃত্যু বৃথা যেতে দেবো না।
শিক্ষক নেত্রী তন্নি রহমান তার ফেইজবুক একাউন্টে লিখেন “ আর নয় আশ্বাস ,দ্রুত প্রজ্ঞাপন করে ফিরিয়ে দেওয়া হউক বিশ্বাস । তিন লক্ষ চুরাশি হাজার শিক্ষকগনের প্রাণের দাবী দ্রুত বাস্তবায়ন হউক।
শিক্ষক মকুল ইসলাম তার ফেইজবুক একাউন্টে লিখেছেন , সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা আগামী ১ /১২/২০২৫ ইং তারিখে তৃতীয় প্রান্তিক পরিক্ষা বর্জন করা হবে ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনি জানান,মাধবপুরের সকল সহকারী শিক্ষক আমরা ঐক্যবদ্ধ। চলমান পুর্নদিবস কর্ম বিরতির প্রেক্ষিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বর্জনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। পূর্ন দিবস কর্মবিরতি চলাকালীন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন না নেওয়া প্রসঙ্গে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের নিকট একটি লিখিত আবেদন করা হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: