বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করল বিএসএফ
Led Bottom Ad

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/০৬/২০২৫ ১১:০৩:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারসাইল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ রোহিঙ্গা ও ৪ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৩ জুন) ভোরে বিজিবির লাতু ক্যাম্প এলাকার সীমান্তের জিরো লাইনে নিয়ে বিএসএফ জোরপূর্বক তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরিচয় শনাক্তের পর তাদের থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে বিজিবি।


গত দুই মাসে বড়লেখা সীমান্ত দিয়ে প্রায় ৪ শতাধিক রোহিঙ্গা ও বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।


বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, বিজিবির হেফাজতে থাকা এসব ব্যক্তিদের থানায় সোপর্দ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ব্যাপারে বিজিবি ৫২ ব্যাটালিয়ন অধিনায়কের মন্তব্য পাওয়া যায়নি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad