হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন: নতুন প্রার্থী সাংবাদিক নোমান
Led Bottom Ad

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন: নতুন প্রার্থী সাংবাদিক নোমান

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০১/১২/২০২৫ ২১:০৫:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রার্থী পরিবর্তন করেছে। নতুন প্রার্থী হিসেবে নির্বাচনী মঞ্চে নাম ঘোষণা করা হয়েছে সাংবাদিক ও স্থানীয় জনমানুষের প্রিয় ব্যক্তিত্ব ওয়ালী উল্লাহ নোমানকে।


সোমবার (১ ডিসেম্বর) বিকেলে জরুরি রুকন (সদস্য) সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। স্থানীয়রা জানিয়েছেন, ওয়ালী উল্লাহ নোমানের সঙ্গে তাঁর সাদাসিধে জীবনযাপন, জনগণের পাশে দাঁড়ানোর মানসিকতা ও সমাজকল্যাণমূলক কাজের জন্য তিনি এলাকায় বিশেষভাবে প্রিয়।


এর আগে চুনারুঘাট-মাধবপুর আসনে প্রার্থী ছিলেন হবিগঞ্জ জেলা আমির মাওলানা মুখলিসুর রহমান। তবে ভোটারদের মধ্যে আশা তৈরি হয়েছে, নতুন প্রার্থী ওয়ালী উল্লাহ নোমান এলাকায় ন্যায়, উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণায় নতুন দিগন্ত খুলবেন।


স্থানীয়রা বলছেন, “ওয়ালী উল্লাহ নোমানকে আমরা শুধু প্রার্থী হিসেবে দেখি না; তিনি আমাদের কাছে এক আশার প্রতীক। তাঁর নেতৃত্বে আমাদের এলাকাকে নতুন সম্ভাবনার দিকে এগোতে দেখার প্রত্যাশা রয়েছে।”

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad