বড়লেখায় দুই প্রবাসীকে সংবর্ধনাসহ সম্মাননা প্রদান
Led Bottom Ad

বড়লেখায় দুই প্রবাসীকে সংবর্ধনাসহ সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৩/০৬/২০২৫ ১১:১২:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আর্তমানবতার সেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী উপজেলার সামাজিক সংগঠন “টিম ফর কোভিড ডেথ” দুই প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে। রবিবার (২২ জুন) সন্ধ্যায় বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আমেরিকা প্রবাসী তোফায়েল আহমদ ও দুবাই প্রবাসী শাহাব উদ্দিনকে এ সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সভাপতি আব্দুল কায়ূমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন এবং সদর ইউপি সদস্য ফয়েজ আহমদ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শরফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, সমাজকর্মী জইন উদ্দিন ও তুহিন আহমদ।


অনুষ্ঠানে সকল প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন শিবলী। শেষে অতিথিরা সংগঠনের পক্ষ থেকে দুই প্রবাসীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সজল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad