বাবার হত্যার দায় এড়াতে শেখ হাসিনা হত্যাকারীদের রক্ষা করেছেন: ড. রেজা কিবরিয়া
সদ্য বিএনপিতে যোগ দেওয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার হত্যাকারীদের রক্ষা করে আসছেন। তিনি বলেন, “এতে সন্দেহ হয়—এই হত্যাকাণ্ড তাঁর নির্দেশেই হয়েছিল কি না।”
বুধবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে নিজ বাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ড. রেজা কিবরিয়া বলেন,“দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের ন্যায়বিচারের দাবি উপেক্ষিত হয়েছে। যারা আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার না করে বরং রক্ষা করা হয়েছে। সরকার এই বিচারে আন্তরিক নয় বলেই আমরা মনে করি।”
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান সরকারের প্রশাসনিক সক্ষমতা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য কেন্দ্রে নিরাপত্তা, ভোটবাক্স সুরক্ষা—এই মৌলিক ব্যবস্থাগুলো নিশ্চিত করার মতো সামর্থ্য তাদের নেই। ফলে আগামী নির্বাচন নিয়েও মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে।”
দোয়া মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ রহমান
মন্তব্য করুন: