চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
Led Bottom Ad

চুনারুঘাটে ২২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৩/১২/২০২৫ ১৭:৪৮:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৯। সোমবার দিবাগত রাতে উপজেলার শ্রীকুটা বাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিগর গ্রামের শাহিন (২২) এবং সুনামগঞ্জ সদর উপজেলার জগজীবনপুর গ্রামের গুলজার আহমেদ (২৫)।

র‌্যাব–৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল রাতে ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চুনারুঘাট থেকে নতুন ব্রিজের দিকে যাওয়া একটি সাদা প্রাইভেট কারকে থামানো হলে গাড়ির তিন আরোহীর মধ্যে দুইজন পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাঁদের আটক করেন। পরে গাড়ি তল্লাশিতে ২২ কেজি গাঁজা পাওয়া যায়।

গ্রেপ্তার দুজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad