দশম গ্রেড বাস্তবায়নের দাবি
মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেছে।
বুধবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত কর্ম বিরতি পালন করা হয়।এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন রাখেন মোঃ রাসেল, জহিরুল ইসলাম, পারভেজ ইমতিয়াজ,বাসেদ মিয়া, সনাতন পাজা, সোহেল রানা, আবির, রনি, জীবন, আব্দুল মালেক, শাকিল সহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, তাদের দাবি মানা না হলে বৃহস্পতিবার কমপ্লিট শাট ডাউন (পূর্ন কর্মদিবস) পালন করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: