মাধবপুরে আফরোজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থী আফরোজ হোসাইনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকা–সিলেট মহাসড়কে মানববন্ধন করেন।
মানববন্ধনে আফরোজের গ্রামের লোকজন ও ছাত্রদল নেতারা অংশগ্রহণ করেন। মানববন্ধনের পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিভিন্ন শ্লোগান দেন। এতে দুই পাশের শত শত গণপরিবহন আটকা পড়ে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস, শাহানা আক্তার, ধমীয় শিক্ষক হাসান মিয়া এবং ছাত্রদল নেতা আশরাফুল বারী খান শাকিল, ইমরান আহামেদ দিপু, শেখ মাহিন ও ইশতিয়াক আহমেদ ইমন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আফরোজ হোসাইন। ২৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আফরোজের মা মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: