নির্বাচন কমিশন গঠন
রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন ২৮ জুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলা কাউন্সিল ও সম্মেলন আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। এদিকে সম্মেলন ও কাউন্সিল সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছ। এতে বকশী মিছবাউর রহমান প্রধান নির্বাচন কমিশনার,মুজিবুর রহমান মজনু,নির্বাচন কমিশনার ও মনোয়ার আহমেদ নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন।
জেলা বিএনপি’র সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়।
জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুল রহিম রিপন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: