প্লান্ট–নির্ভর গ্রাহকরা ভোগান্তিতে
হবিগঞ্জে বালুমিশ্রিত পানি, কালিবাড়ি প্লান্টের সরবরাহ স্থগিত
হবিগঞ্জ পৌরসভার কালিবাড়ি লৌহ দূরীকরণ প্লান্টে বালুমিশ্রিত পানি ওঠায় প্লান্টের পানি সরবরাহ বন্ধ রয়েছে। দেড় লাখ গ্যালন ধারণক্ষমতাসম্পন্ন এ প্লান্টে গত সোমবার থেকে বালু ওঠা শুরু হলে মঙ্গলবার সকাল থেকেই সরাসরি পানি সরবরাহ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে প্লান্ট–নির্ভর সব গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃ) মোহাম্মদ আবদুল কদ্দুছ বলেন, উৎপাদক নলকূপের ত্রুটি চিহ্নিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার প্রকৌশল বিভাগের যৌথ দল পরিদর্শন করছে। ঢাকা থেকেও প্রকৌশল দলের প্রতিনিধি এসে কাজ করছেন। তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চলেও একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে।
কদ্দুছ আরও বলেন, ত্রুটি দূরীকরণে এক সপ্তাহ সময় লাগতে পারে। এই সময়ে প্লান্ট–সংলগ্ন এলাকায় শুধু বিকেলের পানি সরবরাহ বন্ধ থাকবে। সকালে বিকল্প প্লান্ট থেকে সরবরাহ চালু থাকবে।
পৌরসভার বাসিন্দারা অভিযোগ করে বলেন, দিনে একবার যে পরিমাণ পানি সরবরাহ করা হয় তা দিয়ে ২৪ ঘণ্টা চাহিদা মেটানো যায় না।
ডি আর ডি
মন্তব্য করুন: