মৌলভীবাজারে সভাপতি মজনু, সম্পাদক মারুফ
Led Bottom Ad

সদর উপজেলা বিএনপি’র নির্বাচন

মৌলভীবাজারে সভাপতি মজনু, সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৪/০৬/২০২৫ ১০:০০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির নির্বাচনে সভাপতি পদে ৪২০ ভোট পেয়ে বিজয়ী হন মো: মুজিবুর রহমান মজনু। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মো: ফখরুল ইসলাম ভোট পেয়েছেন ৪১১টি। সিনিয়র সহ সভাপতি পদে ২২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. সাদিকুর রহমান সাদিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. ফখরুজ্জামান ২২৬ভোট, রুহেল বকস ১৯৫ ভোট, আব্দুল করিম ঈমানি ১৮১ ভোট।


সাধারণ সম্পাদক পদে ৫৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মারুফ আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা খাঁন শাহীন পান ২৭৬ ভোট।


সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন মো. শফিউর রহমান শফি তার প্রাপ্ত ভোট ৩৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী সেজুল আহমদ ২১৭ ভোট, মো. জিল্লুর রহমান ১৪৫ ভোট, মো. মুজিবুর রহমান ১৩৪ ভোট।

বিজয়নগরে শ্বশুর বাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 


সাংগঠনিক সম্পাদক পদে ৪০৩ ভোট পেয়ে বিজয়ী হন কাজল মাহমুদ তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী তোফায়েল আহমদ পান ২২০ভোট,বদরুল ইসলাম ১২৪ ভোট,আব্দুর রহমান সোনাওর ৭১ ভোট পান।


এর আগে গেল রোববার জেলা শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম প্রাঙ্গণে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।


এতে প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুকিত ও নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আহবায়ক কমিটির সদস্য বকশি মিছবাহ উর রহমান।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad