হবিগঞ্জ-বানিয়াচং সড়কে রত্নাব্রিজ ধস: দুই উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন
Led Bottom Ad

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে রত্নাব্রিজ ধস: দুই উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৫/১২/২০২৫ ১২:২২:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় রত্নাব্রিজের একটি অংশ ধসে পড়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠতেই ভারে সহ্যক্ষমতা হারিয়ে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। এতে মুহূর্তেই হবিগঞ্জ–বানিয়াচং–আজমিরীগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রিজের দুই পাশে আটকা পড়েছে শতাধিক যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও স্থানীয় সাধারণ মানুষ। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক, রোগী পরিবহন ও কর্মজীবী মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন থাকবে বলে জানানো হয়েছে।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad