শাবিপ্রবিতে শাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্র ইউনিয়নের
Led Bottom Ad

শাবিপ্রবিতে শাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্র ইউনিয়নের

শাবিপ্রবি প্রতিনিধি

০৭/১২/২০২৫ ২১:২৩:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শাবিপ্রবি সংসদ। রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন সংগঠনের সংসদ সংগঠক নাজনীন লিজা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করে নাজনীন লিজা বলেন, “প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ, বৈষম্যমূলক ব্যবহার, রাজনৈতিক চাপ, ভয়-হুমকি, ক্যাম্পাসে মব-উস্কানি এবং সমান সুযোগের অভাব—সব মিলিয়ে শাকসু নির্বাচন একটি ইঞ্জিনিয়ার্ড, নিয়ন্ত্রিত ও অগণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠনের পর থেকেই এর নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এরইমধ্যে কমিশনের চার সদস্য পদত্যাগ করায় পুরো প্রক্রিয়া আরও বিতর্কিত হয়ে ওঠে। “এমন ভঙ্গুর কমিশনের হাতে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না,” দাবি করেন তিনি।

ছাত্র ইউনিয়ন নেতারা অভিযোগ করেন, প্রশাসনের আচরণ ও সামগ্রিক পরিবেশ নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুকূল নয়। তাই এই নির্বাচনে অংশ নিলে প্রহসনকে বৈধতা দেওয়া হবে বলে মন্তব্য করেন তারা।

ফলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সংসদ আনুষ্ঠানিকভাবে শাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad