বড়লেখায় মাদকসহ চিহ্নিত ব্যবসায়ী গ্রেপ্তার
Led Bottom Ad

বড়লেখায় মাদকসহ চিহ্নিত ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৫/০৬/২০২৫ ১০:৩০:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা থেকে ইয়াবা ও গাঁজাসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি ইউসুফ উদ্দিনের কাছ থেকে ১২৩ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এসআই সুব্রত কুমার দাসের নেতৃত্বে একটি পুলিশ দল দেড় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ইউসুফকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ষাটমারপাড় গ্রামের বাসিন্দা এবং মৃত শরবত আলীর ছেলে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, ইউসুফ উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 


পুলিশ জানায়, ইউসুফ একসময় আইন প্রয়োগকারী সংস্থার অপ্রকাশিত সহযোগী (সোর্স) হিসেবে কাজ করতেন, তবে পরে নিজেই মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। সোর্স পরিচয়ে স্থানীয় বাসিন্দাদের হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।


আজ ২৫ জুন বুধবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad