শাবিপ্রবিতে ৭ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
Led Bottom Ad

ইন্টারনেটের গতি বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি

শাবিপ্রবিতে ৭ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি

১০/১২/২০২৫ ২১:৩৫:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ইন্টারনেটের গতি বৃদ্ধি, আবাসিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের নিকট দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী মো. জামাদুস সানি, গণিত বিভাগের শিক্ষার্থী মো. আল শাহারিয়া শিশির, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ রানা শাহারিয়ার প্রমুখ।

শিক্ষার্থীদের ৭ দাবি

১. ওবিই কারিকুলামের যথাযথ বাস্তবায়ন: ২০২২–২৩ শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া ওবিই কারিকুলাম সঠিকভাবে প্রয়োগ ও শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা—অন্যথায় কারিকুলামটি বাতিল ঘোষণা।

২. কোর্স ইমপ্রুভমেন্টে অযৌক্তিক শর্ত বাতিল।

৩. ছাত্র-ছাত্রী হল চত্ত্বরে দুটি গ্রোসারি শপ স্থাপন, যেখানে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্য ও মোবাইল ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

৪. বিলাসবহুল ফুড কর্নার কমিয়ে সহজলভ্য খাবারের দোকান প্রতিষ্ঠা, যেখান থেকে সকাল, দুপুর ও রাতের খাবার পাওয়া যাবে।

৫. কেন্দ্রীয় গ্রন্থাগারে নিজস্ব বই নিয়ে পড়াশোনার উপযোগী পরিবেশ সৃষ্টি।

৬. সমগ্র ক্যাম্পাসে ইন্টারনেট সংযোগের গতি বৃদ্ধি।

৭. কেন্দ্রীয় জিমনেশিয়ামের আধুনিকায়ন।


শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের জন্য প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad