জগন্নাথপুরে দোকানঘরে আগুন : ৪০ লাখ টাকার ক্ষতি
Led Bottom Ad

জগন্নাথপুরে দোকানঘরে আগুন : ৪০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

১০/১২/২০২৫ ২২:১৯:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ছিক্কা মসজিদ মার্কেটে মো. শাহিদুর রহমানের দোকানে আগুন লেগে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এব্যাপারে জগন্নাথপুর থাকায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

ডায়রী সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের দোস্তপুর গ্রামের মো. মবু মিয়ার ছেলে মো. শাহিদুর রহমানের ভূষি মালের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সব মালামাল পুড়ে যায়।

মো. শাহিদুর রহমান বলেন, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মার্কেটে আমার দোকান রয়েছে। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad