অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন: সাবেক এমপি মিলন
Led Bottom Ad

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন: সাবেক এমপি মিলন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৫/১২/২০২৫ ১৩:১৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, অতীতেও বিএনপি সরকারের সময় সব ধর্মের মানুষ নিরাপদে ছিলেন। বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা করেনি; দলটি মানুষের নিরাপত্তা ও দেশ-জাতির উন্নয়নে বিশ্বাসী।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে ছাতক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রামকৃষ্ণ মিশন আখড়া প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষ প্রতীকে ভোট ও সহযোগিতা কামনা করেন।


মধ্যবাজার আখড়া কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি হরি দাস রায়, জাতীয় পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি রবিন্দ্র কুমার দাসসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।


এছাড়া বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad