সুনামগঞ্জে ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন
Led Bottom Ad

সুনামগঞ্জে ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/১২/২০২৫ ২০:৫৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, পাউবোর আওতায় কাবিটা প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন হাওরে মোট ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। এসব কাজ বাস্তবায়নের জন্য গঠন করা হয়েছে ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)। হাওর এলাকার বোরো ফসলকে আগাম বন্যা থেকে রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, হাওরের ধান রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো দমে শতভাগ বাঁধের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর এলাকায় অনেক জায়গায় এখনো পানি না কমায় একযোগে সব বাঁধের কাজ শুরু করা যাচ্ছে না। তবে যেসব এলাকায় পানি আগে নেমে যাবে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করে দ্রুত শেষ করা হবে। তিনি পিআইসির সভাপতিদের নির্ধারিত সময়ের মধ্যেই বাঁধের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে নিয়মিত তদারকি ও মনিটরিং জোরদার করা হবে, যাতে কৃষকরা নির্বিঘ্নে বোরো ধান ঘরে তুলতে পারেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad