তাহিরপুরে সিএনজি স্ট্যান্ডে মোবাইল কোর্ট অভিযান, ৯ মামলায় জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সিএনজি ও মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ৯টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু। অভিযানে সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ৯টি মামলায় ৭ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এ সময় সিএনজি চালকদের নির্ধারিত ভাড়া আদায়ের নির্দেশনা দেওয়া হয় এবং মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র সংরক্ষণ ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক তার অফিসিয়াল ফেসবুক ওয়ালে অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
এ রহমান
মন্তব্য করুন: