দোয়ারাবাজারে নবাগত ওসির সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দোয়ারাবাজার উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুস সোবহান ও যুগ্ম সমন্বয়কারী মো. হুমায়ুন আহমেদ। এ সময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ওসি মো. তরিকুল ইসলাম তালুকদার চাঁদাবাজি দমন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো সংঘাত এড়াতে পুলিশের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, জেলা ও উপজেলায় যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রোধে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলাজুড়ে জুয়া, মাদক ও চোরাচালান প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। সীমান্তঘেঁষা এলাকায় মাদক ও চোরাপথে পণ্য প্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অপরাধ দমনে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন নবাগত ওসি।
এনসিপি নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানিয়ে জুয়া, মাদক ও চোরাচালান রোধসহ নির্বাচনী আইনশৃঙ্খলা বজায় রাখতে এনসিপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ রহমান
মন্তব্য করুন: