দোয়ারাবাজারে প্রতাপপুর বড় কবরস্থানের দেওয়াল প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
Led Bottom Ad

দোয়ারাবাজারে প্রতাপপুর বড় কবরস্থানের দেওয়াল প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৯/১২/২০২৫ ১৯:০৩:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের পশ্চিমে অবস্থিত বড় কবরস্থানের দেওয়াল প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা প্রতাপপুর গ্রামের পশ্চিম পাশের কলাবাড়ি এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মুনাজাত পরিচালনা করেন প্রতাপপুর বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন নদীর পাড় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী কাজী হারুন রশিদ। এসময় দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মফিজুর রহমান তালুকদার পর্তাবসহ প্রতাপপুর গ্রামের সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

এ সময় মুসল্লীরা জানান, কবরস্থানের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় দেওয়াল প্রাচীর নির্মাণ অত্যন্ত জরুরি। এজন্য দেশ ও প্রবাসে অবস্থানরত প্রতাপপুর গ্রামের সকল ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানানো হয়। গ্রামের মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে অংশ নেন এবং কবরস্থানের উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad