সুনামগঞ্জে স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার
Led Bottom Ad

স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

সুনামগঞ্জে স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১২/২০২৫ ১০:৩৬:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি পর্নোগ্রাফি মামলায় মোহাম্মদ রফিক মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রফিক মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও গ্রামের মো. ইলিয়াস মিয়ার ছেলে। তবে তার স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার রায়পুরা থানার চরমেঘনা গ্রামে। তিনি বর্তমানে সেখানেই বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রফিক মিয়া তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন। পরবর্তীতে তিনি এসব ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে স্ত্রীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন এবং ভিডিওগুলোকে স্ত্রীর অন্য কারও সঙ্গে অনৈতিক সম্পর্কের মিথ্যা প্রমাণ হিসেবে উপস্থাপন করেন।

এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, “স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ভিডিও ধারণে ব্যবহৃত ডিভাইসসহ আটক করা হয়েছে। অভিযুক্ত তার স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ধারণ ও ছড়িয়ে দিয়ে চরিত্র হননের চেষ্টা করছিলেন।”

তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad