ছাতকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার
Led Bottom Ad

কারাগারে প্রেরণ

ছাতকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৩/১২/২০২৫ ১৮:৩০:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ছাতক থানা এলাকা থেকে গ্রেফতার দেখিয়ে তাদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ছাতক উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শামীম আহমদ (৫৪)। তিনি গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। অপর দুইজন হলেন ১৩নং ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের শাবাজ মিয়ার ছেলে মো. রুমেল আহমদ (৩০), যিনি ভাতগাঁও ইউনিয়ন পরিষদ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই উপজেলার পাথারীপুর গ্রামের কাফরুল মিয়ার ছেলে কাজল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি, সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক অভিযোগ রয়েছে। ছাতক থানায় দায়েরকৃত এফআইআর নং–২৮ ও জি.আর. নং–২১৬ (তারিখ: ২২ জুলাই ২০২৫) অনুযায়ী The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫০ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad