ছাতকে রুহুল আমিন ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ
Led Bottom Ad

ছাতকে রুহুল আমিন ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৪/১২/২০২৫ ০২:০৪:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় রুহুল আমিন ফুটবল ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক রুহুল আমিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান মুহিব, সাইদুর রহমানসহ রুহুল আমিন ফুটবল ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, “যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়।”

বক্তারা আরও বলেন, “এলাকার ক্রীড়া কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad