দোয়ারাবাজারে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মদ জব্দ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৮নং বাংলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থান থেকে এসব মাদকদ্রব্য আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ বাগানবাড়ী বিওপির (Border Outpost) একটি টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাঙ্গারপাড়’ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এই বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানিয়েছে, আটককৃত ভারতীয় মদ প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রীতম দাস
মন্তব্য করুন: