সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী ইয়াসীন খানের মনোনয়নপত্র জমা
Led Bottom Ad

সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী ইয়াসীন খানের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

২৯/১২/২০২৫ ২০:৪০:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ইয়াসীন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক প্রিন্সিপাল আব্দুল কবির, প্রস্তাবকারী মোহাম্মদ কবীর উদ্দিন, সমর্থক কাজী নুরুল হক, জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফর রহমান, নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালিদ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইয়াসীন খান বলেন, “ন্যায়বিচার, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। নির্বাচন কমিশন সেই পরিবেশ নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad