তাহিরপুরে নতুন বই পেয়ে আনন্দে ভাসল শিক্ষার্থীরা
Led Bottom Ad

তাহিরপুরে নতুন বই পেয়ে আনন্দে ভাসল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/০১/২০২৬ ১৮:৩৮:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নতুন বছরের প্রথম দিনেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে ভাসছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিদ্যালয় থেকে নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বাড়ির পথে ছুটে যায়। বইয়ের নতুন ঘ্রাণে তাদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস আর হাসির ঝিলিক।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন বই হাতে পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং একে অপরকে বই দেখিয়ে আনন্দ ভাগাভাগি করে।

শাহাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবাশ্বির আলম বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ আরও বাড়বে। বছরের শুরুতেই পাঠ্যবই হাতে পাওয়ায় নিয়মিতভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আহনাফ শাহারিয়া বলে, “নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বাড়িতে গিয়ে মা–বাবাকে দেখাব।”

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ ও শিক্ষার গতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad