দোয়ারাবাজারে শীতার্তদের পাশে ইউএনও
হাড়কাঁপানো শীতে হাওরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক-কৃষাণীর পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেন।
নাইন্দার হাওর, আশ্রয়ণ প্রকল্প, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ইউএনও নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। শীতার্তরা সরকারি এই সাহায্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও অরুপ রতন সিংহ বলেন, “লোকলজ্জার ভয়ে সাহায্য নিতে না পারা এবং খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষেরাই আমাদের লক্ষ্য। প্রধান উপদেষ্টার এই উপহার পর্যায়ক্রমে সব শীতার্তের কাছে পৌঁছে দেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: