শীতে বিপর্যস্ত সুনামগঞ্জ, দুর্ভোগে হাওরাঞ্চলের মানুষ
Led Bottom Ad

শীতে বিপর্যস্ত সুনামগঞ্জ, দুর্ভোগে হাওরাঞ্চলের মানুষ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০১/২০২৬ ১৯:০৪:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাওরাঞ্চলের বাসিন্দা ও নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বোরো ধানের বীজতলা, পাশাপাশি কর্মহীন হয়ে পড়ছেন শ্রমজীবী মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩–৪ দিন ধরে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। এতে রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। সবচেয়ে দুর্বিষহ সময় পার করছেন ফুটপাতে থাকা মানুষ ও পথশিশুরা।

রিকশাচালক সমির মিয়া বলেন, কয়েকদিন ধরে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তায় যাত্রী কম থাকায় আয় প্রায় বন্ধ হয়ে গেছে।

ফুটপাতে থাকা বৃদ্ধ জাকির মিয়া বলেন, দিনে কোনোভাবে টিকে থাকা গেলেও রাতে কুয়াশা ও হিমেল বাতাসে শীত সহ্য করা কঠিন হয়ে পড়ে।

দিনমজুর রাসেদ মিয়া জানান, প্রতিদিন কাজের আশায় শহরের বিভিন্ন পয়েন্টে অপেক্ষা করলেও কাজ মিলছে না। শীত আমাদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে কৃষক কালা মিয়া বলেন, শীতের কারণে হাওরে বোরো ধানের বীজতলা ঠিকমতো করা যাচ্ছে না। অনেক কৃষিশ্রমিকও অসুস্থ হয়ে পড়ছেন।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ্ মো. সজীব হোসেন জানান, বুধবার সিলেটে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচ দিন আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad