দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙনে হুমকির মুখে তিন গ্রাম
Led Bottom Ad

ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি

দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙনে হুমকির মুখে তিন গ্রাম

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৩/০১/২০২৬ ১০:৫১:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর, আশ্রাবনগর ও ইদনপুর গ্রাম। নদীভাঙনের ফলে ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট ও কবরস্থান ইতোমধ্যে নদী গর্ভে বিলীয় হয়েগেছে। ভাঙন অব্যাহত থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এদিকে সুরমা নদী ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে শুক্রবার বিকালে ভাঙনকবলিত তিনগ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, তাসনিম আলম মিজান, নজির উদ্দিন মাস্টার, আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য আজাদ মিয়া, প্রবীণ সাংবাদিক এম এ করিম লিলু, সিরাজ মিয়া, এখলাছ মিয়া, এখলাছুর রহমান তালুকদার, আমীর আলী ও সাইদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘সুরমার ভাঙনে আমরা অস্তিত্ব সঙ্কটে। কিন্তু আজোবধি পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের আওতায় ভাঙনে ক্ষতিগ্রস্ত এই গ্রামগুলো আনা হয়নি। ভাঙন কবলিত অংশে দ্রুত স্থায়ী জিও ব্যাগ ও ব্লক না বসালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া এখন সময়ে দাবি।'

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad