শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র উপজেলা কমিটির অভিষেক
Led Bottom Ad

শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র উপজেলা কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

০৩/০১/২০২৬ ১৯:০২:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পরিবেশ ও হাওর রক্ষায় কাজ করা সংগঠন ‘হাওর বাঁচাও আন্দোলন’–এর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে শান্তিগঞ্জ উপজেলার যেহীন আহমদ একাডেমি (এফআইভিডিবি) হলরুমে উপজেলা কমিটির আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কমিটির সভাপতি মো. আবু সঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি, কবি ও লেখক মো. ইয়াকুব বখত বাহলুল।

উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির সহ-সভাপতি ও উপজেলা কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদার, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, মো. শাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. সিতু মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হোসাইন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কমিটির সহ-সভাপতি ও পদ্মার নির্বাহী পরিচালক মো. সাজ্জাদুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নাজমুল হক।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আজমল হোসাইন, শোয়েব আহমেদ জায়গীরদার, মো. ইলিয়াস হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক রাজন চন্দ্র দেব, নির্বাহী সদস্য মো. মতিউর রহমান জায়গীরদার, মো. জহিরুল ইসলাম, আব্দুস শহীদ, বিএনপি নেতা শাহীন মিয়া এবং বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

অধিবেশনের শুরুতে একটি আনন্দ র‌্যালি, জাতীয় সংগীত পরিবেশন ও শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রচার সম্পাদক সারোয়ার খান লাহিম, নির্বাহী সদস্য ফখরুল ইসলাম জয়, মো. তাজুদ আলী, শাহীন মিয়া, পশ্চিম পাগলা, পূর্ব বীরগাঁও, দরগাপাশা, জয়কলস ও পাথারিয়া ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad