সুনামগঞ্জে নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে গ্যাস নির্গমন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গভীর নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর গ্রামের মোফাজ্জেল হাওলাদারের বাড়িতে গভীর নলকূপ স্থাপনের সময় হঠাৎ মাটির নিচ থেকে কাদাজল মিশ্রিত গ্যাস দ্রুতগতিতে বের হতে শুরু করে। এতে নলকূপ বসানোর শ্রমিকরা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।
পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা জমসেদ মিয়া জানান, নলকূপ বসানোর সময় হঠাৎ কাদাজলসহ গ্যাস বের হতে থাকে। বিষয়টি বুঝতে পেরে সবাই নিরাপদ স্থানে সরে যান।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, নলকূপ বসানোর সময় মাটির নিচ থেকে কাদাজল মিশ্রিত গ্যাস বের হয়েছে। তবে এটি প্রাকৃতিক গ্যাস কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: