সুনামগঞ্জে ২৫ দিন ধরে চলা আন্দোলন শেষে শ্রমিকেরা কর্মস্থলে ফিরেছেন
Led Bottom Ad

সুনামগঞ্জে ২৫ দিন ধরে চলা আন্দোলন শেষে শ্রমিকেরা কর্মস্থলে ফিরেছেন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০১/২০২৬ ০৮:২০:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় অবস্থিত সাআইদৌলা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মৎস প্রক্রিয়াজাতকরণ শ্রমিকরা ২৫ দিন ধরে চলা আন্দোলন ও কর্মবিরতি স্থগিত করে কর্মস্থলে ফিরেছেন। শ্রমিকরা সরকার ঘোষিত ন্যূনতম মজুরি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ চালাচ্ছিলেন।

রবিবার দুপুরে শ্রমিক নেতারা কোম্পানির কর্তৃপক্ষ ও কারখানা অধিদপ্তরের পরিদর্শকের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে আগামী ১৪ জানুয়ারি সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে শ্রমিকরা কাজে যোগ দেন।

প্রসঙ্গত, আন্দোলন চলাকালীন সময়ে কর্মরত দুই শ্রমিক আলী আকবর ও শাহাব উদ্দিনকে চাকুরিচ্যুত করার কারণে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর অন্যান্য শ্রমিকদের চাকুরি নোটিশ জারি করা হয়। তবে উভয়পক্ষের আলোচনার পর চাকুরিচ্যুত দুইজন ছাড়া বাকিরা কর্মস্থলে যোগদান করেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল জানান, শ্রমিকদের আইনসম্মত দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

সাআইদ্দৌলা এন্টারপ্রাইজের অপারেশন ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “শ্রমিকরা কাজে ফিরে এসেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।” কারখানা অধিদপ্তরের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনার পর আগামী ১৪ জানুয়ারি বৈঠকে চূড়ান্ত সমাধানের চেষ্টা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad