ঘাটের বেহাল দশা, দুর্ভোগে সুনামগঞ্জের পাইকারি সবজি বাজার
Led Bottom Ad

দেখার কেউ নেই

ঘাটের বেহাল দশা, দুর্ভোগে সুনামগঞ্জের পাইকারি সবজি বাজার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০১/২০২৬ ০৮:২২:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকায় সুরমা নদীর তীরে অবস্থিত একমাত্র পাইকারি সবজি বাজারে ঘাটের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকরা। ভালো ঘাট না থাকায় নৌকা থেকে সবজি ওঠা-নামাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শ্রমিকরা।

এই বাজারে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলার শীতকালীন ও গ্রীষ্মকালীন সবজি নৌকাযোগে এনে পাইকাররা কেনাবেচা করেন। জেলার বিভিন্ন উপজেলার বাজারের জন্য এখান থেকেই সবজি সরবরাহ হয়। তবে দীর্ঘদিন ধরে ঘাটটি ভাঙাচোরা ও ময়লা-আবর্জনায় ভরা থাকায় ঝুঁকি নিয়ে মালামাল ওঠানো-নামানো হচ্ছে।

শ্রমিক মো. কুদ্দুস মিয়া ও নুরুল আমিন জানান, ঘাটের অবস্থা এতটাই খারাপ যে কাজ করতে গিয়ে হাত-পা ভাঙাসহ নানা দুর্ঘটনা ঘটছে। কৃষক নাজিম উদ্দীন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরেই এই ঘাট দিয়ে মালামাল তুলতে গিয়ে শ্রমিকরা আহত হচ্ছেন।

কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির মিয়া বলেন, পাইকারি সবজি বাজারের জন্য একটি নিরাপদ ঘাট জরুরি। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল জানান, বাজার এলাকার ময়লা পরিষ্কার করা হবে এবং জরুরি ভিত্তিতে ঘাটের সুব্যবস্থা করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad