সুনামগঞ্জ থেকে শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ
Led Bottom Ad

সুনামগঞ্জ থেকে শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ

প্রথম সিলেট প্রতিবেদন

০৬/০১/২০২৬ ১১:৫৯:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্বাচনী সমাবেশ সুনামগঞ্জ থেকে শুরু হতে পারে। দলের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলা সদরে প্রায় ২১ বছর পর জনসভায় বক্তব্য দেবেন বিএনপির এই শীর্ষ নেতা। তবে চূড়ান্ত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচি চূড়ান্ত হলে এটি সুনামগঞ্জের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে। সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার আগমনের খবরে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় নেতারা জানান, জেলা সদর ছাড়াও শান্তিগঞ্জ, পাগলা কিংবা জেলার অন্য কোনো আসনে সমাবেশে বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন বলেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশ করার প্রস্তুতি চলছে।

এদিকে কেন্দ্রীয় বিএনপির নেতারা জানিয়েছেন, তারেক রহমান সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সুনামগঞ্জের পুলিশ প্রশাসন জানায়, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad