তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযানে তিন দোকানিকে অর্থদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর বাজারে এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য ও সরবরাহ পরিস্থিতি মনিটরিংয়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিন দোকানিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বিক্রেতারা বাজারে এলপিজি গ্যাসের সরবরাহ কম থাকার কথা জানান। তবে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি দোকানকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় দোকান মালিকদের মূল্যতালিকা প্রদর্শন, ফায়ার লাইসেন্স ও ট্রেড লাইসেন্স হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নির্ধারিত এলপিজি সিলিন্ডারের হালনাগাদ মূল্য সম্পর্কে বিক্রেতাদের অবহিত করা হয়। অভিযানে তাহিরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ রহমান
মন্তব্য করুন: