শ্রীমঙ্গলে গাছে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার
Led Bottom Ad

শ্রীমঙ্গলে গাছে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৭/০৭/২০২৫ ১৫:২৬:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের সেকশন থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামে এক তরুণের লাশ উদ্বার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশন থেকে গাছের সঙ্গে বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার মৃত লিটন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে ওই এলাকায় থাকত।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চা-বাগানের পাহারাদার চা-বাগানের ভেতরে একটি গাছের সঙ্গে গলায় বেল্ট দিয়ে বাঁধা অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই এক যুবককে বেল্ট দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার হাতের কিছু জায়গায় আঘাতের চিহ্ন আছে (লোলা ফুলা)। তবে রক্তাক্ত নয়। আমরা ধারণা করছি শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে।


শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমরা লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠাচ্ছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আমরা তদন্ত করছি।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad