ধর্মপাশা ও মধ্যনগরে সহকারী শিক্ষকের ১২৫ পদ শূন্য
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকের ১২৫টি পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলায় ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সহকারী শিক্ষকের ৭৩টি পদ শূন্য রয়েছে। অপরদিকে মধ্যনগর উপজেলায় ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫২টি সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য সহকারী শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট নিরসনের আশ্বাস দেন তিনি।
এ রহমান
মন্তব্য করুন: