মুসাব্বির হত্যার প্রতিবাদে উত্তাল সুনামগঞ্জ, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
Led Bottom Ad

মুসাব্বির হত্যার প্রতিবাদে উত্তাল সুনামগঞ্জ, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০১/২০২৬ ১৭:৩১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।


​শনিবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।


​সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, "আজিজুর রহমান মুসাব্বিরের মতো একজন রাজপথের নির্ভীক নেতাকে গুলি করে হত্যা করা একটি বর্বরোচিত ও কাপুরুষোচিত কাজ। সন্ত্রাসীরা গুলি চালিয়ে বিরোধী মতের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই হত্যার বিচার নিশ্চিত করা হবে।" বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।


​জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডভোকেট আহাদ জুয়েল এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত।


​বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, আনোয়ার আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক ও সামছুর রহমান।


​এছাড়াও মিছিলে সংহতি প্রকাশ করে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, এডভোকেট আতিকুর রহমান, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, নাছির আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন শ্যামল, ফয়সাল আহমেদ এবং শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরমান উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী।


​সমাবেশ থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad