তাহিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
Led Bottom Ad

তাহিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১০/০১/২০২৬ ২২:৩৪:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার বাদাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গিত। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad