দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির কার্যালয় উদ্বোধন
Led Bottom Ad

দোয়ারাবাজারে জাতীয় মানবাধিকার সোসাইটির কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১১/০১/২০২৬ ১৬:১০:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয় মানবাধিকার সোসাইটির উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও মানুষের সেবায় কাজ করার অঙ্গীকার নিয়ে শাখার কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী সভায় ১৩ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন–সভাপতি মোঃ আব্দুল আউয়াল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান, সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ এমরাজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক বদিউজ্জমান, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলী হায়দার, দপ্তর সম্পাদক ইয়াসিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রসিক মিয়া ও প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

এছাড়া জাতীয় মানবাধিকার সোসাইটির সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা হিসেবে মোঃ গোলাম রব্বানীকে নিযুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাদলের ইন্তেকালে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা সৎ পথে থেকে মানবাধিকার প্রতিষ্ঠা ও মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো। অন্যায়, অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জাতীয় মানবাধিকার সোসাইটি।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad