সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের মুক্তারপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক সাহিত্য আড্ডা। আড্ডার আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সুনামগঞ্জের কৃতী সন্তান, প্রখ্যাত কবি ও সাহিত্যিক দেওয়ান নাসের রাজা এবং তার প্রকাশিত গ্রন্থ ‘অচিন পথে রাত্রি হাঁটে’।
সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া, প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মো. ইয়াকুব বখত বাহলুল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষক সাজাউর রহমান।
আড্ডায় অংশগ্রহণ করেন শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীসহ সংগঠনের বহু সদস্য। বক্তারা বলেন, দেওয়ান নাসের রাজা একজন সমৃদ্ধ সাহিত্যিক ও সমাজসেবক। তাঁর জন্ম সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকায়, এবং তিনি একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর সাহিত্যকর্মে হাওরের জীবন, নদী-জলাভূমি, লোকসংস্কৃতি ও মানুষের সুখ-দুঃখ গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, কবি হাছন রাজা’র সাহিত্যিক উত্তরাধিকার বহন করছেন দেওয়ান নাসের রাজা, এবং সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।
এছাড়া আড্ডার শুরুতে শিক্ষক শাহ মো. কামরুজ্জামান ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সাংবাদিক জিয়াউর রহমান-এর জন্মদিন উদযাপিত হয়। শেষে দেওয়ান নাসের রাজার ছেলে দেওয়ান মেহরাব রাজা গ্রন্থ ‘অচিন পথে রাত্রি হাঁটে’ সদস্যদের হাতে তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
সভায় বক্তারা কবি ও সাহিত্যিককে দীর্ঘায়ু, সৃজনশীলতা ও মানবিক পথচলার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ রহমান
মন্তব্য করুন: