মধ্যনগরে ৩২টি ভারতীয় চোরাই গরুসহ একজন আটক
Led Bottom Ad

মধ্যনগরে ৩২টি ভারতীয় চোরাই গরুসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

১২/০১/২০২৬ ২০:০৭:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আটক করেছে পুলিশ। এ সময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত ৬টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বারহাট্টা উপজেলার নৈহাটী গরুর বাজার সংলগ্ন এলাকা থেকে এসব গরুসহ অভিযুক্তকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।

অভিযান সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার নৈহাটী বাজারে প্রতি সোমবার সাপ্তাহিক গরুর হাট বসে। এ হাটে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক গরু কেনাবেচা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় গরু এই হাটে এনে বিক্রি করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে হাটসংলগ্ন এলাকা থেকে আলমগীর মিয়াকে ৩২টি ভারতীয় গরুসহ আটক করে। এ সময় গরু পরিবহনে ব্যবহৃত ৬টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত চেকপোস্ট ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গরুগুলো ভারতীয় বলে স্বীকার করেছে।

তিনি আরও জানান, আটক আলমগীর মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত গরুগুলোর বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad